সৈয়দ জয়নুল আবেদীন
জনসেবায় নিবেদিত এক নেতৃত্ব

সৈয়দ জয়নুল আবেদীন
সৈয়দ জয়নুল আবেদীন একজন বিশিষ্ট অর্থনীতি গবেষক, ব্যাংকার, রাজনীতিবিদ এবং জননিবেদিত সমাজসেবক। তিনি ঢাকা-৪ (কদমতলী, শ্যামপুর ও যাত্রাবাড়ী একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য।
শিক্ষা
MM, BA (Hon's), MA
পেশা
ইসলামিক ব্যাংকার ও অর্থনীতিবিদ
সাংগঠনিক দায়িত্ব
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য
নির্বাচনী আসন
ঢাকা-৪ (কদমতলী, শ্যামপুর ও যাত্রাবাড়ী একাংশ)
সমাজসেবা
চেয়ারম্যান, শ্যামপুর-কদমতলী উন্নয়ন ফোরাম; এক্সিকিউটিভ ডিরেক্টর, শ্যামপুর স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা সম্পাদক
উম্মাহ ফাউন্ডেশন
ঢাকা-৪ এর জনগণের সেবায় নিবেদিত একজন জনপ্রতিনিধি
প্রাথমিক পরিচিতি
সৈয়দ জয়নুল আবেদীন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসনের জনগণের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। একজন অভিজ্ঞ শিক্ষাবিদ, ইসলামিক অর্থনীতিবিদ এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘকাল ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং তাদের জীবনমান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা
তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ-এর কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি শ্যামপুর-কদমতলী জোন ডিরেক্টর হিসেবে এই এলাকার সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিতভাবে পরিচালনা করছেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে জনগণের আস্থা অর্জনে সক্ষম করেছে।
পেশাগত দক্ষতা ও সামাজিক অবদান
পেশাগত জীবনে সৈয়দ জয়নুল আবেদীন একজন ইসলামিক ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অর্থনৈতিক জ্ঞান এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে। একজন শিক্ষাবিদ হিসেবে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন।
সমাজসেবামূলক কার্যক্রম
এক্সিকিউটিভ ডিরেক্টর — শ্যামপুর স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন: এলাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানসম্মত সেবার প্রসারে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক — উম্মাহ ফাউন্ডেশন: এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।